সাধারণ
এই সাইট থেকে অর্ডার করলে আপনি এই শর্তাবলিতে সম্মত হচ্ছেন।
দাম ও স্টক
দাম বাংলাদেশি টাকায়। ফসলের মৌসুম অনুযায়ী দাম ও স্টক পরিবর্তন হতে পারে; অর্ডার নিশ্চিত করার সময় চূড়ান্ত দাম জানানো হয়।
অর্ডার বাতিল
পাঠানোর আগে যেকোনো সময় অর্ডার বাতিল করতে পারেন। ভুয়া বা সন্দেহজনক অর্ডার আমরা বাতিল করার অধিকার রাখি।
প্রাকৃতিক পণ্য
আমাদের পণ্য প্রাকৃতিক, তাই রং, ঘনত্ব বা স্বাদে মৌসুমভেদে সামান্য পার্থক্য থাকতে পারে।
