সরাসরি গ্রাম থেকে আপনার ঘরে
আমাদের গল্প
শহরের ব্যস্ত জীবনে বাজারের প্রায় সকল খাবারেই মিশে থাকে রং, কেমিক্যাল আর ভেজাল — যা ধীরে ধীরে শরীরের ক্ষতি করে, জীবনকে ঝুঁকিতে ফেলে। আমরা চাই, আপনার প্রতিদিনের পাতে থাকুক গ্রামের সেই খাঁটি, ভেজালমুক্ত আর আসল স্বাদের খাবার। সেই লক্ষ্যেই ‘গ্রামের খাঁটি খাবার’ — কৃষকের ক্ষেত থেকে সরাসরি চাল, ডাল, মধু, সরিষার তেল, মশলাসহ নিত্যদিনের নানা খাঁটি ও কেমিক্যালমুক্ত খাবার আমরা পৌঁছে দিই আপনার ঘরে।
- ১
সরাসরি কৃষকের কাছ থেকে
মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি গ্রামের কৃষক, মৌয়াল আর গৃহস্থের কাছ থেকে সংগ্রহ করি — তাঁরা পান ন্যায্য দাম আর আপনি পান আসল স্বাদের খাঁটি খাবার।
- ২
যেমন ক্ষেতে, তেমন ঘরে
ক্ষেত, মৌয়ালের চাক আর গৃহস্থের উঠান থেকে তুলে আনা পণ্য যেমন ছিল তেমনই আপনার ঘরে পৌঁছায় — বাড়তি কোনো প্রক্রিয়া ছাড়া।
- ৩
কোনো ভেজাল নয়
কোনো রং, কেমিক্যাল বা প্রিজারভেটিভ মেশানো হয় না। প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি, যত্নে প্যাক করা।
- ৪
দেখে নিয়ে দাম দিন
সারা দেশে ক্যাশ অন ডেলিভারি। পণ্য হাতে পেয়ে দেখে তারপর টাকা দিন।
এক নজরে গ্রামের খাঁটি খাবার
- ওয়েবসাইট
- gramerkhatikhabar.com
- যা বিক্রি করি
- মধু, ঘি, সরিষার তেল, গুড়, চাল, ডাল, মশলা, আচার
- ডেলিভারি
- বাংলাদেশের ৬৪ জেলায়
- পেমেন্ট
- ক্যাশ অন ডেলিভারি
