কী তথ্য নিই
অর্ডারের জন্য নাম, মোবাইল নম্বর ও ঠিকানা (বিভাগ, জেলা, উপজেলা/থানা ও বিস্তারিত ঠিকানা)।
কেন নিই
শুধু অর্ডার ডেলিভারি, অর্ডার নিশ্চিত করা এবং গ্রাহকসেবার জন্য।
কার্ট ও অসম্পূর্ণ অর্ডার
কার্টে রাখা পণ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হয়, যাতে পরে ফিরে এলেও কার্ট হারিয়ে না যায়। এজন্য আপনার ব্রাউজারে একটি নামহীন শনাক্তকারী কুকি রাখা হয়। ৬০ দিন কার্ট ব্যবহার না করলে তা নিজে থেকে মুছে যায়।
চেকআউটে মোবাইল নম্বর লিখলে অর্ডার শেষ না করলেও নম্বরটি ও বাছাই করা পণ্যের তথ্য সংরক্ষণ হয়, যাতে প্রয়োজনে আমরা ফোন করে অর্ডারে সাহায্য করতে পারি। এই তথ্য ৯০ দিন পর মুছে ফেলা হয়। আমাদের ফোন পেতে না চাইলে কল বা WhatsApp-এ জানালেই আর যোগাযোগ করা হবে না।
অ্যাকাউন্ট
লগইন ঐচ্ছিক। অ্যাকাউন্ট খুললে আমরা রাখি: নাম, মোবাইল নম্বর, Google দিয়ে লগইন করলে Google-এর দেওয়া নাম ও ইমেইল, শেষ অর্ডারের ঠিকানা, কার্ট ও অর্ডারের ইতিহাস। পাসওয়ার্ড সরাসরি কখনো রাখা হয় না, শুধু এনক্রিপ্ট করা রূপ। লগইন কোড SMS-এ পাঠাতে মোবাইল নম্বরটি SMS সেবাদাতাকে দেওয়া হয়। লগইন করা অবস্থায় কার্টে পণ্য রেখে গেলে অর্ডারে সাহায্য করতে আমরা ফোন বা WhatsApp-এ যোগাযোগ করতে পারি; না চাইলে জানালেই আর করা হবে না। অর্ডারের অবস্থা জানাতে SMS পাঠানো হতে পারে। অ্যাকাউন্ট ও এর সব তথ্য মুছে ফেলতে চাইলে নিচের ঠিকানায় লিখুন।
কুকি ও বিজ্ঞাপন
সাইটের ব্যবহার বুঝতে ও বিজ্ঞাপন উন্নত করতে আমরা Google Analytics, Meta Pixel-এর মতো টুল ব্যবহার করতে পারি। এগুলো কুকি ব্যবহার করে। আপনার ব্রাউজার সেটিংস থেকে কুকি বন্ধ করতে পারেন।
লগইন করা অবস্থায় বিজ্ঞাপনের ফল মাপতে আপনার মোবাইল নম্বর ও ইমেইল Meta-কে পাঠানো হয়, তবে আপনার ব্রাউজারেই সেগুলো এনক্রিপ্ট (হ্যাশ) করে, আসল নম্বর বা ইমেইল যায় না। Google Analytics শুধু একটি নামহীন অ্যাকাউন্ট আইডি পায়।
তথ্য শেয়ার
ডেলিভারির জন্য কুরিয়ার প্রতিষ্ঠানকে শুধু প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়। আমরা আপনার তথ্য বিক্রি করি না।
যোগাযোগ
তথ্য মুছে ফেলতে চাইলে [email protected] এ লিখুন।
